দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা
ডিসেম্বর ১৭, ২০২৫, ০৫:৩৮ পিএম
সুনামগঞ্জের দিরাই উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর দ্বিতীয় পর্যায়ে রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা জহিরুল ইসলাম জুয়েলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ এলাকা থেকে ইউপি চেয়ারম্যান জুয়েলকে গ্রেপ্তার করে দিরাই থানা পুলিশ।
এর আগে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে একই অভিযানের অংশ হিসেবে আরও দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন, দিরাই উপজেলার নতুন বাগবাড়ী গ্রামের ছাত্রলীগ নেতা উজ্জ্বল মিয়া এবং রাঙ্গামাটিয়া গ্রামের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সুকুমার।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা সবাই ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতাভুক্ত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অপরাধ দমনে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ইএইচ