ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৫:৫২ পিএম

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচি পালন করে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন।

সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। এরপর কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান ও পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

দিবসটি স্মরণে ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। 

বিকেলে একই ভেন্যুতে জেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

বিজয় দিবস উপলক্ষে জেলার সকল হাসপাতাল, কারাগার ও এতিমখানাগুলোতে পরিবেশন করা হয় উন্নত মানের খাবার। এ ছাড়া শহীদদের আত্মার মাগফেরাত ও জাতির সমৃদ্ধি কামনায় সকল উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। দিনভর শিশু পার্ক, জাদুঘর ও পর্যটন কেন্দ্রগুলো সাধারণ মানুষের জন্য বিনা টিকেটে উন্মুক্ত রাখা হয়। সন্ধ্যায় টাউন হল প্রাঙ্গণে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় উৎসবের সমাপ্তি ঘটে।

ইএইচ

Link copied!