শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)
ডিসেম্বর ১৭, ২০২৫, ০৫:৫৬ পিএম
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ–২’-এর আওতায় উপজেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা মিজানুর রহমান খন্দকারকে (৫৫) আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, মিজানুর রহমানের বিরুদ্ধে ফরিদগঞ্জ বিএনপি কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার (১৭ ডিসেম্বর) সকালে চাঁদপুর আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা মিজানুর রহমান একসময় ফরিদগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি হিসেবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি দল পরিবর্তন করে ওলামা লীগে যোগ দেন এবং উপজেলা সভাপতির দায়িত্ব পান।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবেই তাকে আটক করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইএইচ