ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ধানের শীষের বিজয় হলে দেশে উন্নয়নের জোয়ার বইবে: এম রশিদুজ্জামান মিল্লাত

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৬:০০ পিএম

ধানের শীষের বিজয় হলে দেশে উন্নয়নের জোয়ার বইবে: এম রশিদুজ্জামান মিল্লাত

কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনের মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হলে দেশে উন্নয়নের জোয়ার বইবে। তিনি অভিযোগ করেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ স্বৈরাচারী শাসনের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

বুধবার বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রহিমপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন ফোরাম এই বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।

মিল্লাত বলেন, “আওয়ামী লীগ দীর্ঘ সময়েও দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। তারা কেবল বিরোধী দল দমন ও অপপ্রচারের রাজনীতিতে লিপ্ত ছিল।” তিনি আরও উল্লেখ করেন, বিএনপি সবসময় গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাসী। তার দাবি, আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিভিন্ন দলের নিবন্ধন বাতিল ও অপপ্রচারে লিপ্ত থাকলেও বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারে রাজপথে রয়েছে।

পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনির, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা এবং ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া জে কে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ইএইচ

Link copied!