ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কর্ণফুলীতে বিজয় দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৭:৫০ পিএম

কর্ণফুলীতে বিজয় দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলীতে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নূর মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট এস এম ফোরকান, শিকলবাহা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর, বিশিষ্ট সমাজসেবক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সৈয়দ মোহাম্মদ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ক্যাম্পে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকেরা সাধারণ রোগীদের বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসাসেবা দেন। চিকিৎসকদের দলে ছিলেন ডা. শাহানাজ আক্তার, ডা. মহিউদ্দীন মো. আলমগীর, ডা. রুমিনা জাহান, ডা. নুর উদ্দিন মোহাম্মদ নুর এবং ডা. রাগিব বিন হারুনসহ ১২ জন অভিজ্ঞ চিকিৎসক।

এই মানবিক উদ্যোগ সফল করতে সহযোগিতা প্রদান করে শামসুন্নাহার মেটারনিটি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, গাউছিয়া যুব সংঘ এবং স্থানীয় এলাকাবাসী। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বিজয় দিবসের চেতনাকে সমুন্নত রাখতে এবং দুস্থ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই তাদের এই নিয়মিত প্রচেষ্টা।

ইএইচ

Link copied!