ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আড়াইহাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ ২ জনের মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৩:১১ পিএম

আড়াইহাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত দুই দিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ছাত্রদল নেতা ও এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, সাতগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি হুমায়ুন কবির (২৫) এবং নির্মাণ শ্রমিক আতাউর রহমান (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঢাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ঢাকা-গাউছিয়া সড়কের ৩০০ ফুট এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান হুমায়ুন কবির। তিনি উপজেলার আশুহাট এলাকার মির্জা আঃ লতিফের ছেলে।

অন্যদিকে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী কাতাল এলাকায় সড়ক নির্মাণের কাজ করতে যাওয়ার সময় একটি নসিমন উল্টে খাদে পড়ে যায়। এ সময় নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন শ্রমিক আতাউর। নিহত আতাউর সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পেকিরচর গ্রামের আফাজউদ্দিনের ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা মরদেহগুলো নিয়ে গেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইএইচ

Link copied!