ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পলাশবাড়ীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত

মনিরুজ্জামান মিথুন, পলাশবাড়ী (গাইবান্ধা)

মনিরুজ্জামান মিথুন, পলাশবাড়ী (গাইবান্ধা)

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৫:১৮ পিএম

পলাশবাড়ীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত

“দক্ষতা নিয়ে যাবো বিদেশ রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল র‍্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, জেলা টিটিসি টেকনিক্যাল ইনস্ট্রাক্টর শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার স্বর্ণা সাহা টুসি, পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি শাহ আলম সরকার এবং খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকম এর সম্পাদক মুশফিকুর রহমান মিলটন প্রমুখ।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক আল আমিন সরকার ছাড়াও উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন ইসলাম।

ইএইচ

Link copied!