ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদগঞ্জে ডেভিল হান্ট অভিযানে দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৬:১৯ পিএম

ফরিদগঞ্জে ডেভিল হান্ট অভিযানে দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

ডেভিল হান্ট ফেজ ২ অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জে দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের নির্দেশে অভিযান চালিয়ে উপজেলার কালির বাজার এলাকা থেকে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি এসএম তুহিন রায়হান (৪৮) এবং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন যুবলীগ নেতা মো. সুমন খান (৪০) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত এসএম তুহিন রায়হান ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের দুর্গাপুর এলাকার ছৈয়াল বাড়ির বাসিন্দা এবং তিনি মৃত আমির হোসেনের ছেলে। অপরদিকে মো. সুমন খান গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ধানুয়া এলাকার বাসিন্দা ও মৃত রুহুল আমিনের ছেলে।

বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে ফরিদগঞ্জ বিএনপির পার্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের বিস্ফোরক আইনের বিভিন্ন ধারার মামলার আসামি করে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, ডেভিল হান্ট ফেজ ২ অভিযানের অংশ হিসেবে চলমান কার্যক্রমের আওতায় তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

ইএইচ

Link copied!