সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
ডিসেম্বর ১৮, ২০২৫, ০৬:২৪ পিএম
কুড়িগ্রামে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টায় পুলিশ লাইন্স কুড়িগ্রামের মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে মহান মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধকারী পুলিশ বাহিনীর কুড়িগ্রাম জেলায় অবস্থানরত অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এস এম মুক্তারুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ আমাদের সূর্য সন্তান, আমাদের হিরো। কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদা পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পাশে ছিল এবং থাকবে।
অনুষ্ঠানের শুরুতেই অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এস এম মুক্তারুজ্জামানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন। এছাড়া কুড়িগ্রাম জেলায় অবস্থানরত পুলিশ বীর মুক্তিযোদ্ধা, মৃত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যসহ ৫৯ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গ উপস্থিত থেকে পুলিশের অভ্যর্থনা গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পিপিএম, কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ইএইচ