ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গুরুদাসপুরে ভেজাল গুড়ের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৭:০২ পিএম

গুরুদাসপুরে ভেজাল গুড়ের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নাটোরের গুরুদাসপুরে ভেজাল খেজুর গুড় উৎপাদনকারী এক কারখানাকে সিলগালা করে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়। 

বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাণিজ্য নগরীর চাঁচকৈড় এলাকায় ‘ভাই ভাই বাণিজ্যলয়’ নামের ওই কারখানায় অভিযান চালানো হয়।

অভিযানে দেখা যায়, আখের চিটাগুড়, পচা লালি গুড় ও বিভিন্ন ক্ষতিকর কেমিক্যালের রং মিশিয়ে খেজুর গুড়ের মরচাঁ ব্র্যান্ডের নামে বাজারজাত করছিলেন কারখানার মালিক মো. দেলোয়ার হোসেন দুলাল। এই অবৈধ ও মানবদেহের জন্য ক্ষতিকর পণ্য উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ ও ভেজাল খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জরিমানা এবং কারখানা সিলগালা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মাধব চন্দ্র এবং গুরুদাসপুর থানা পুলিশের একটি টিম।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা দুদু সরদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “গুরুদাসপুর থেকে প্রতিদিন প্রায় ৪০ হাজার কেজি ভেজাল মিক্স গুড় উৎপাদন হয়ে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে যাচ্ছে। অথচ প্রাকৃতিক খেজুর রস থেকে ১০ হাজার কেজি গুড়ও উৎপাদন হয় না। ভেজাল খাদ্য থেকে দেশবাসীকে রক্ষায় প্রশাসনের অভিযানের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”

অভিযান শেষে ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, “প্রাকৃতিক গুড়ের নামে অসাধু ব্যবসায়ীরা চিটা ও পচাগুড়সহ ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে বাজারজাত করছে। এতে সাধারণ ভোক্তা প্রতারিত হওয়ার পাশাপাশি মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। গুরুদাসপুরকে ভেজালমুক্ত করতে জনসচেতনতা ও সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”

ইএইচ

Link copied!