ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পীরগঞ্জে ৫ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

শরিফুল ইসলাম, রংপুর

শরিফুল ইসলাম, রংপুর

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৮:১৪ পিএম

পীরগঞ্জে ৫ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

রংপুরের পীরগঞ্জে ৫টি ফার্মেসিসহ ৬টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভেজাল খাদ্য ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ঔষধ প্রশাসনের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মাদারগঞ্জ এলাকায় অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ এবং রংপুরের ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক ডলিম চন্দ্র দাস।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মেসার্স মিতা ফার্মেসি, শাহ্ জালাল হোমিও হল, এন আর মেডিকেল স্টোর, মেসার্স শামিম ভেটেরিনারি এবং একটি খাবার হোটেল।

অভিযানে দেখা যায়, ফার্মেসিগুলোতে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, নিবন্ধিত ফার্মাসিস্ট ছাড়া ওষুধ বিক্রি এবং নির্ধারিত বিধিমালা লঙ্ঘন করা হচ্ছিল। এছাড়া একটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সরবরাহ করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার এবং ঔষধ ও কসমেটিকস আইন অনুযায়ী ৬টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অঙ্কে মোট ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধগুলো ধ্বংস করা হয়।

ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। ভবিষ্যতে কেউ আইন লঙ্ঘন করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। একই সাথে ফার্মেসি মালিকদের বৈধ কাগজপত্র সংরক্ষণ, নিবন্ধিত ফার্মাসিস্টের মাধ্যমে ওষুধ বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ না রাখার বিষয়ে সতর্ক করা হয়। স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

ইএইচ

Link copied!