ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বার্ডে সুশাসন ও ডিজিটাল সমৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

ডিসেম্বর ২০, ২০২৫, ০৬:০২ পিএম

বার্ডে সুশাসন ও ডিজিটাল সমৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে (বার্ড) ‘গভর্ন্যান্স ইন ডিজিটাল এরা ফর পিস এন্ড প্রসপারিটি’ শীর্ষক দুই দিনব্যাপী সমন্বিত গবেষণা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার সকালে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

কনফারেন্সের আহ্বায়ক অধ্যাপক ড. আকা ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ১২টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকসহ প্রায় ২৪০ জন অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন। উদ্বোধনী বক্তব্যে ড. আকা ফিরোজ বর্তমান বিশ্বায়নের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর প্রভাব ও স্বরূপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরে বলেন, বাংলাদেশের পল্লী উন্নয়নে বার্ডের ভূমিকা অনস্বীকার্য। বিশেষ করে সেচ ব্যবস্থাপনা, ক্ষুদ্র ঋণ ও পল্লী অবকাঠামো উন্নয়নের মতো সফল প্রকল্পগুলো বার্ডের মাধ্যমেই শুরু হয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী শিক্ষাক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এই আন্তর্জাতিক সম্মেলনের সহ-আয়োজক হিসেবে রয়েছে নেটিসার্চ ইন্টারন্যাশনাল, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, সেনা কল্যাণ সংস্থা এবং আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গেইন (জিএআইএন) ইন্টারন্যাশনাল।

কনফারেন্সটি পরিচালনা করছেন বার্ডের পরিচালক মিজ ফৌজিয়া নাসরিন সুলতানা এবং সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম। দুই দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।

ইএইচ

Link copied!