ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভূঞাপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: জামায়াত নেতাকে জরিমানা

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল)

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল)

ডিসেম্বর ২২, ২০২৫, ০১:৪২ পিএম

ভূঞাপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: জামায়াত নেতাকে জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক রবিউল আলমকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার রাত ১০টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব হোসেন এই অর্থদণ্ড প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমা পার হওয়ার পরও এলাকা থেকে নির্বাচনী ব্যানার ও ফেস্টুন অপসারণ না করায় রবিউল আলমের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা রবিউল আলম বলেন, "আমরা অধিকাংশ ব্যানার-ফেস্টুন আগেই অপসারণ করেছিলাম। তবে আমাদের অগোচরে একটি ফেস্টুন রয়ে গিয়েছিল। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং জরিমানার অর্থ পরিশোধ করেছি।"

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব হোসেন জানান, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এবং আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রচারসামগ্রী সরিয়ে না নেওয়া স্পষ্টত বিধিমালার লঙ্ঘন। জনস্বার্থে এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে এ ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!