ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঘন কুয়াশা ও আর্দ্রতায় পঞ্চগড়ে তীব্র শীত: বিপাকে জনজীবন

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় প্রতিনিধি

ডিসেম্বর ২২, ২০২৫, ০২:৪২ পিএম

ঘন কুয়াশা ও আর্দ্রতায় পঞ্চগড়ে তীব্র শীত: বিপাকে জনজীবন

এক সপ্তাহের দীর্ঘ শৈত্যপ্রবাহের রেশ কাটতে না কাটতেই উত্তর জনপদের জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ আরও বেড়েছে। ঘন কুয়াশা এবং বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে হাড়কাঁপানো ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। 

সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, সোমবার সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকে পুরো জেলা, যার ফলে সড়ক ও মহাসড়কে দৃষ্টিসীমা কমে আসায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। এর আগে রবিবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করেছিল, যেখানে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

তীব্র ঠান্ডার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। সকালে কাজের সন্ধানে বের হতে না পেরে অনেককে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। স্থানীয় অটোরিকশাচালক আব্দুর রহিম জানান, কুয়াশার কারণে যাত্রী পাওয়া দুষ্কর হয়ে পড়েছে এবং সড়কে চলাচল করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত ১১ ডিসেম্বর এই উপজেলায় দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তিনি আরও বলেন, "১৯ ডিসেম্বর পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহ চলার পর তাপমাত্রা সামান্য বাড়লেও কুয়াশার কারণে শীতের অনুভূতি বেশি হচ্ছে। ডিসেম্বরের শেষ দিকে এ অঞ্চলে একটি মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।"

আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

ইএইচ

Link copied!