ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সরিষাবাড়ীতে নবাগত জেলা প্রশাসকের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

ডিসেম্বর ২২, ২০২৫, ০৪:২৮ পিএম

সরিষাবাড়ীতে নবাগত জেলা প্রশাসকের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাসনিমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। 

সভায় বক্তারা উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড এবং জননিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তার নিকট তুলে ধরেন। নবাগত জেলা প্রশাসক উপজেলার সামগ্রিক পরিস্থিতি শুনে জনস্বার্থে নিষ্ঠার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় আরও বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আননু মিয়া, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর এবং উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ প্রমুখ।

ইউএনও মো. তাসনিমুজ্জামান জানান, নবাগত জেলা প্রশাসকের উপজেলা পর্যায়ে এটি প্রথম আনুষ্ঠানিক সফর। তার আগমনের মধ্য দিয়ে উপজেলার প্রশাসনিক গতিশীলতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!