ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
নড়াইলের জেলা প্রশাসক

মা-বাবা ও শিক্ষকই পারেন জাতিকে উন্নতির শিখরে নিতে

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

ডিসেম্বর ২২, ২০২৫, ০৪:৩৪ পিএম

মা-বাবা ও শিক্ষকই পারেন জাতিকে উন্নতির শিখরে নিতে

নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেছেন, “মা-বাবা ও একজন আদর্শ শিক্ষকই সমাজ ও রাষ্ট্রকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারেন। সন্তানদের এমনভাবে গড়ে তুলুন যাতে তাঁরা আদর্শ মানুষ হয়।”

সোমবার বেলা সাড়ে ১১টায় লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামে ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের উঠান বৈঠক ও প্রকল্প পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পল্লী সঞ্চয় ব্যাংক লোহাগড়া শাখা আয়োজিত এই অনুষ্ঠানে জেলা প্রশাসক ঋণগ্রহীতাদের উদ্দেশে বলেন, “ঋণ নিয়ে স্বাবলম্বী হয়ে ওঠার চেষ্টা করুন। সমাজে একে অপরকে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে।” তিনি অভিভাবকদের সচেতন করে বলেন, সন্তানকে শুধু সম্পদ নয়, আদর্শ দিয়ে তৈরি করুন।

পল্লী সঞ্চয় ব্যাংক লোহাগড়া শাখার ব্যবস্থাপক বিজন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামাল, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম স্থানীয় খামারি মামুন-উর-রশীদের গরু ও লেয়ার মুরগির খামার পরিদর্শন করেন। এরপর তিনি সাহাবাজপুর মহিউদ্দিন এতিমখানা পরিদর্শনে যান এবং সেখানে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে তাদের (সাধারণ শিক্ষার্থী হওয়ায় চন্দ্রবিন্দু দেওয়া হয়নি) পড়ালেখার খোঁজখবর নেন। জেলা প্রশাসকের এই পরিদর্শনে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

ইএইচ

Link copied!