ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তারেক রহমানের প্রত্যাবর্তন: নারায়ণগঞ্জে প্রস্তুতিমূলক সভা

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

ডিসেম্বর ২২, ২০২৫, ০৬:১৮ পিএম

তারেক রহমানের প্রত্যাবর্তন: নারায়ণগঞ্জে প্রস্তুতিমূলক সভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নারায়ণগঞ্জে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে আমলাপাড়া হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, "দল আমাকে মূল্যায়ন করেছে, এখন আমাদের দায়িত্ব মাঠ পর্যায়ে বিএনপির জনসমর্থন আরও বৃদ্ধি করা। সামনে নির্বাচন, তাই আপনাদের ধৈর্য ধারণ করতে হবে। সাধারণ মানুষের সাথে এমন মার্জিত আচরণ করুন যাতে অন্য দলের ভোটাররাও ধানের শীষ প্রতীকে ভোট দিতে উৎসাহিত হন।"

তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ তৈরির আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, "আগামী দিনের রাজপথের লড়াই ও নির্বাচনকে সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

সভায় মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ থেকে সর্বোচ্চ সাংগঠনিক শক্তি প্রদর্শনের প্রত্যয় ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!