ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নাগরপুরে কোনাবাড়ি খালের ব্রিজ এখন মরণফাঁদ: চরম ঝুঁকিতে ১৫ গ্রামের মানুষ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৩:৫৯ পিএম

নাগরপুরে কোনাবাড়ি খালের ব্রিজ এখন মরণফাঁদ: চরম ঝুঁকিতে ১৫ গ্রামের মানুষ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নের নাগরপুর-তেবাড়িয়া ভায়া সলিমাবাদ সড়কের কোনাবাড়ি খালের ওপর নির্মিত ব্রিজটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ব্রিজের দুই পাশের সুরক্ষা রেলিং ও কার্নিশ ভেঙে পড়ায় প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন প্রায় ১৪ থেকে ১৫টি গ্রামের মানুষ।

সরেজমিনে দেখা যায়, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজারো সাধারণ মানুষ। ব্রিজের রেলিং ও কার্নিশ দীর্ঘদিন ধরে ভাঙা থাকায় মোটরসাইকেল, রিকশা ও ভ্যানসহ সব ধরনের যানবাহন চলাচলে দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে রাতের আঁধারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় ব্রিজটি পার হতে গিয়ে আতঙ্কে থাকেন চালক ও পথচারীরা।

স্থানীয়রা জানান, কৃষিপণ্য পরিবহন ও দৈনন্দিন যাতায়াতের জন্য এই সড়কের বিকল্প নেই। জনগুরুত্বপূর্ণ এই ব্রিজটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। একজন ভুক্তভোগী চালক জানান, "ভাঙা রেলিংয়ের কারণে সামান্য ভুল হলেই নিচে পড়ে যাওয়ার ভয় থাকে। বিশেষ করে রাতে এই রাস্তা দিয়ে যাওয়া মানে জীবন হাতে নিয়ে চলা।"

এ বিষয়ে নাগরপুর উপজেলা প্রকৌশলী ও এলজিইডি কর্মকর্তা মো. তোরাপ আলী জানান, "কোনাবাড়ি খালের ওপর নির্মিত এই ব্রিজের সংস্কারের জন্য ইতোমধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে। ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হলেই দ্রুত কাজ শুরু করা হবে।"

দুর্ঘটনা এড়াতে এবং মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

ইএইচ

Link copied!