ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পলাশবাড়ীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

মনিরুজ্জামান মিথুন, পলাশবাড়ী (গাইবান্ধা)

মনিরুজ্জামান মিথুন, পলাশবাড়ী (গাইবান্ধা)

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৪:৩২ পিএম

পলাশবাড়ীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

গাইবান্ধার পলাশবাড়ীতে আর্তমানবতার সেবায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। 

মঙ্গলবার বিকেলে ব্যাংকের পলাশবাড়ী শাখা কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পলাশবাড়ী শাখার ব্যবস্থাপক (এফএডিপি) এ.এস.এম রবিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫'শ পিস কম্বল বিতরণ করেন। এসময় ব্যাংকের অপারেশন ম্যানেজার শাহাদাত হোসেন, বিনিয়োগ ইনচার্জ মো. রায়হান মন্ডল এবং জিপি ইনচার্জ মো. ইয়াছিন আলমসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, প্রতি বছরের মতো এবারও সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের সুবিধাবঞ্চিত, দুস্থ, এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে এই শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়েছে। তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে বলে তাঁরা জানিয়েছেন।

ইএইচ

Link copied!