ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদগঞ্জ বিআরডিবি নির্বাচনে জাহাঙ্গীর আলম নান্টু সভাপতি নির্বাচিত

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৪:৩৪ পিএম

ফরিদগঞ্জ বিআরডিবি নির্বাচনে জাহাঙ্গীর আলম নান্টু সভাপতি নির্বাচিত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি)-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার উপজেলা বিআরডিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে ১৯৮ জন ভোটারের মধ্যে ১৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেন দুই হেভিওয়েট প্রার্থী। ছাতা প্রতীকে ১০৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন জাহাঙ্গীর আলম নান্টু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী চেয়ার প্রতীকে পেয়েছেন ৬৮ ভোট। 

এর আগে সহ-সভাপতি পদে নুরু নবী মানিক এবং সদস্য পদে মোতালেব পাটওয়ারী, মানিক চন্দ্র দাস ও ফরিদ আহম্মেদ খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বিকেল সাড়ে ৩টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও মতলব উত্তর উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আলম।

বিজয়ী হওয়ার পর জাহাঙ্গীর আলম নান্টু সমবায়ী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিআরডিবির উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইএইচ

Link copied!