ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফসলি জমির মাটি কাটায় ফরিদগঞ্জে ৫০ হাজার টাকা জরিমানা

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৪:৫৪ পিএম

ফসলি জমির মাটি কাটায় ফরিদগঞ্জে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি অনুমতি ছাড়া ফসলি জমির মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার দুপুরে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওয়াল বিল সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ভাওয়াল বিল এলাকায় কোনো প্রকার প্রশাসনিক অনুমোদন ছাড়াই কৃষি জমি থেকে মাটি উত্তোলন করা হচ্ছিল। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পাশের ফসলি জমিগুলোও হুমকির মুখে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবৈধ মাটি কাটা বন্ধ করে দেওয়া হয় এবং অপরাধের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তবে বিশেষ অনুরোধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করেনি প্রশাসন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান জানান, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষায় অবৈধভাবে বালু বা মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জরিমানার পাশাপাশি পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে মাটি কাটার কাজে ব্যবহৃত খননযন্ত্র (ভেকু) সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!