ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুমিল্লায় ২১ মামলার আসামি ডাকাত সর্দার আলমগীর গ্রেপ্তার

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৫:১০ পিএম

কুমিল্লায় ২১ মামলার আসামি ডাকাত সর্দার আলমগীর গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. আলমগীর ও তার সহযোগী মো. বিল্লাল হোসেনকে লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার দিবাগত রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার মো. শাহীনের নির্দেশনা ও অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমের তত্ত্বাবধানে এসআই মো. মেহেদী হাসান জুয়েলের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। 

গ্রেপ্তারকৃত আলমগীরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকসহ ২১টি এবং বিল্লাল হোসেনের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর ভোরে উত্তর চান্দলা এলাকার বাসিন্দা আবুল কালামের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়। সেই ঘটনার ছায়া তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ এই চক্রটিকে শনাক্ত করতে সক্ষম হয়। এই ডাকাতির ঘটনায় এ পর্যন্ত আলমগীর, রয়েল ও বিল্লালসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, এই চক্রটি কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের জেলাগুলোতে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল। ডাকাত সর্দার আলমগীর গ্রেপ্তার হওয়ার খবরে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই চক্রের বাকি সদস্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!