ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বরিশাল-৪ আসনে বিএনপির রাজিব আহসানের মনোনয়নপত্র সংগ্রহ

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৭:৪৭ পিএম

বরিশাল-৪ আসনে বিএনপির রাজিব আহসানের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসান তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

মঙ্গলবার দুপুরে তিনি মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. রিয়াজুর রহমানের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই আবেদনপত্রটি উত্তোলন করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় রাজিব আহসানের সাথে মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় পর নির্বাচনী আমেজ ফেরায় এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় রাজিব আহসান বলেন, “আমরা জনগণের হারানো অধিকার পুনরুদ্ধার ও দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই নির্বাচনে অংশ নিচ্ছি। দীর্ঘ সময় এ এলাকার মানুষ তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল।” তিনি আরও যোগ করেন, জয়ী হলে মেহেন্দিগঞ্জ ও হিজলাবাসীর ভাগ্য পরিবর্তনে এবং চরাঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।

উল্লেখ্য, রাজিব আহসান বিএনপি থেকে দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই এলাকায় নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় সভা করে আসছিলেন। মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে তিনি তাঁর নির্বাচনী লড়াইয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করলেন।

ইএইচ

Link copied!