ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত কুড়িগ্রাম

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৯:০৮ এএম

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত কুড়িগ্রাম

তীব্র শীত ও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে কুড়িগ্রামের বিস্তীর্ণ জনপদ। হাড়কাঁপানো ঠান্ডায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কুয়াশার কারণে জেলার সড়কগুলোতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, বুধবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চরাঞ্চল ও নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। শীতবস্ত্রের অভাবে দুস্থ পরিবারগুলোর কষ্ট চরমে পৌঁছেছে। কাজের সন্ধানে বের হওয়া হোটেল শ্রমিক আনিছুর রহমান জানান, সারারাত কনকনে ঠান্ডা, দিনেও একই অবস্থা। ঘরে বসে থাকলে ভাত জুটবে না, তাই বাধ্য হয়ে কাজে বের হওয়া। একই অভিজ্ঞতার কথা জানান উলিপুরের কৃষক আব্দুল জলিল; ঠান্ডায় হাত-পা বরফ হয়ে এলেও সংসারের প্রয়োজনে তাকে মাঠে নামতে হচ্ছে।

শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে জেলায় পাল্লা দিয়ে বাড়ছে সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ শীতজনিত নানা রোগ। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে শিশু ও বৃদ্ধ রোগীদের ভিড় বাড়ছে। শিশু বিশেষজ্ঞ ডা. আল-আমিন মাসুদ জানান, শীতে শিশুদের সুরক্ষায় বাড়তি যত্ন নিতে হবে এবং কুয়াশা ও ধুলাবালি এড়িয়ে চলতে হবে।

অন্যদিকে, ঘন কুয়াশায় সবজি খেত ও বোরো বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কায় জেলার কৃষকদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। বৃষ্টির মতো ঝরে পড়া কুয়াশায় চরাঞ্চলের ৪৫০টি গ্রামে শীতের তীব্রতা এখন অসহনীয় পর্যায়ে।

জেএইচআর

Link copied!