ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ডেলিভারিম্যানের ওপর হামলা ও লুটপাটের প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৩:৩৬ পিএম

ডেলিভারিম্যানের ওপর হামলা ও লুটপাটের প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন

টাঙ্গাইলের নাগরপুরে প্রাণ কোম্পানির এক ডেলিভারিম্যানের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে নাগরপুর উপজেলা গেটের সামনে স্থানীয় সকল বিক্রয় প্রতিনিধিদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

নাগরপুর বিক্রয় সমিতির সভাপতি মো. আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মো. রমজান আলীর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে ডেলিভারিম্যান আরিফুর রহমান পরিকল্পিত হামলার শিকার হন। 

তাদের দাবি, চৌহালী থানার এসআর কাম ডিলার আরিফ, শরীফ ও ইউসুফ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আরিফুর রহমানের ওপর হামলা চালায়। এ সময় তাঁকে শারীরিক নির্যাতনের পাশাপাশি গাড়ি থেকে প্রায় ৮০ হাজার টাকার মালামাল ও নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও মানববন্ধনে অভিযোগ করা হয়।

বক্তারা আরও বলেন, একজন শ্রমজীবী মানুষের ওপর এমন ন্যাক্কারজনক হামলা কেবল নিন্দনীয়ই নয়, বরং এটি স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশ ও নিরাপত্তার জন্য বড় হুমকি। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া না হলে কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

মানববন্ধন থেকে অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং লুট করা মালামাল ও অর্থ উদ্ধারের জোর দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বিক্রয় প্রতিনিধিরা।

ইএইচ

Link copied!