ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কিশোরগঞ্জে রেলপথ অবরোধ করে বিএনপি নেতাদের বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৪:৫৪ পিএম

কিশোরগঞ্জে রেলপথ অবরোধ করে বিএনপি নেতাদের বিক্ষোভ

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মজিবুর রহমান ইকবালের পরিবর্তে সদ্য বিএনপিতে যোগ দেওয়া সৈয়দ এহসানুল হুদাকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বাজিতপুর।

বুধবার দুপুরে বাজিতপুরের সরারচর রেলস্টেশন এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন ইকবালের বিক্ষুব্ধ সমর্থকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে বিপুল সংখ্যক নেতাকর্মী সরারচর রেলস্টেশন ও পার্শ্ববর্তী রেললাইনে অবস্থান নেন। তারা রেললাইনের ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন এবং কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। 

আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিনের পরীক্ষিত নেতা শেখ মজিবুর রহমান ইকবালকে বাদ দিয়ে নতুন একজনকে মনোনয়ন দেওয়া তৃণমূলের নেতাকর্মীরা মেনে নেবেন না।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা তার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন। এর পরপরই কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির প্রাথমিক তালিকায় থাকা শেখ মজিবুর রহমান ইকবালের পরিবর্তে এহসানুল হুদাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। এই আকস্মিক সিদ্ধান্তে স্থানীয় বিএনপির একটি বড় অংশের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে।

বিক্ষোভের ফলে কিশোরগঞ্জ-ভৈরব রেলপথে কিছুক্ষণ ট্রেন চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

ইএইচ

Link copied!