ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

টাঙ্গাইল-১ আসনে এনসিপির এমপি প্রার্থী হলেন আপন

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৯:২৪ পিএম

টাঙ্গাইল-১ আসনে এনসিপির এমপি প্রার্থী হলেন আপন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাইদুল ইসলাম আপন। 

বুধবার বিকেলে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জুবায়ের হোসেনের কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় সাইদুল ইসলাম আপনের সঙ্গে এনসিপি ও ছাত্র শক্তির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মধুপুর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. সবুজ মিয়া, টাঙ্গাইল জেলা এনসিপি’র সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মানিক এবং ধনবাড়ি উপজেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী রমজান আলী রঞ্জু।

এছাড়াও উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শিবলী সাদিক, সদস্য আসলাম হোসেন জীবন, আলমগীর হোসেন এবং ছাত্র শক্তির সাফজাত জুনায়েদ শাফিন ও অন্তু গাজীসহ অন্যান্য কর্মীরা।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাইদুল ইসলাম আপন আসন্ন নির্বাচনে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় জানান।

মধুপুর ও ধনবাড়ি উপজেলার নেতাকর্মীদের মাঝে তার এই অংশগ্রহণ নতুন করে নির্বাচনী আমেজ সৃষ্টি করেছে।

ইএইচ

Link copied!