ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি ফজলু, সম্পাদক নজরুল

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ডিসেম্বর ২৫, ২০২৫, ০৩:২৫ পিএম

ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি ফজলু, সম্পাদক নজরুল

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ঘাটাইল প্রেস ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের দ্বি-বার্ষিক সাধারণ সম্মেলন ও নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে দৈনিক যুগান্তরের প্রতিনিধি খান মুহাম্মদ ফজলুর রহমান সভাপতি এবং দ্য বাংলাদেশ টুডে’র নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাংলাদেশ শিক্ষক সমিতি মিলনায়তনে আয়োজিত সাধারণ সভায় এ নতুন কমিটি ঘোষণা করা হয়। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী অফিসার্স ফোরামের সভাপতি মো. শহিদুল ইসলাম।

প্রেস ক্লাবের সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান, বিশিষ্ট নাট্যকার শাহীন নজরুল এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

সম্মেলনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ঘাটাইল সরকারি জি বি জি কলেজের প্রভাষক মো. সাইফুল্লাহ এবং প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি আব্দুর রহমান তালুকদার। সাধারণ সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মো. হেলাল তালুকদার (দৈনিক আলোকিত সকাল), যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ (এশিয়া টিভি), সাংগঠনিক সম্পাদক রফিক হাসান (নিউজ ২১), কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম (দৈনিক সংগ্রাম), এবং দপ্তর ও প্রচার সম্পাদক সাব্বির হাসান (দৈনিক তৃতীয় মাত্রা)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম শিহাব (দৈনিক আমার দেশ) ও কামরুজ্জামান সোয়েব (দৈনিক আজকের বাংলা)। 

এছাড়াও সাধারণ সদস্য হিসেবে কমিটিতে যুক্ত রয়েছেন ইমরুল কায়েস রাজিব, ইন্তাজ আলী শফি ও নটো কিশোর আদিত্যসহ আরও অনেকে। নবনির্বাচিত নেতৃবৃন্দকে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

ইএইচ

Link copied!