ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

১৩ মামলার আসামি আড়াইহাজারে দুর্ধর্ষ ডাকাত মুসা গ্রেপ্তার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ২৫, ২০২৫, ০৫:৪১ পিএম

১৩ মামলার আসামি আড়াইহাজারে দুর্ধর্ষ ডাকাত মুসা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ত্রাস সৃষ্টি করা শীর্ষ ডাকাত ও ১৩ মামলার দুর্ধর্ষ আসামি মুসাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার দিবাগত রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মুসা ওই গ্রামের মৃত আম্বর আলীর ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মুসা আড়াইহাজারসহ আশপাশের এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। সম্প্রতি এলাকায় ডাকাতির প্রবণতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে মুসাকে গ্রেপ্তারের সংবাদে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মুসার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি ডাকাতি, ৩টি অস্ত্র মামলা, ২টি মাদক এবং চুরিসহ মোট ১৩টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে লস্করদী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে ধরতে সক্ষম হয় পুলিশের একটি চৌকস দল।

এলাকাবাসী জানায়, মুসা ডাকাতের যন্ত্রণায় রাতের বেলায় মানুষ শান্তিতে ঘুমাতে পারত না। তার গ্রেপ্তারে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, মুসার সহযোগীদের ধরতেও তাদের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!