ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শাহজাদপুরে মিল্কভিটার নির্বাচন ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫

জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

ডিসেম্বর ২৫, ২০২৫, ০৭:২৩ পিএম

শাহজাদপুরে মিল্কভিটার নির্বাচন ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঘাবাড়ি মিল্কভিটার সিবিএ নির্বাচনের জয়-পরাজয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার ভোরে উপজেলার আলোকদিয়ার গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উভয় পক্ষ ‘সিনেমা স্টাইলে’ লড়াইয়ে জড়িয়ে পড়লে অন্তত ২৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে বেশ কিছু বাড়িঘরে ভাঙচুর চালানো হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত মিল্কভিটার শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) নির্বাচনের বিরোধ নিয়ে গত বুধবার সাবেক পোর্ট ইজারাদার আলতাফ সরকার ও মিল্কভিটার সাবেক পরিচালক আলহাজ নজরুল ইসলাম নকিরের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মিল্কভিটা এলাকায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হলে নকির ও আয়ুব মেম্বার আহত হন। এই ঘটনার জেরে বুধবার বিকেল থেকেই আলোকদিয়ার গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও বৃহস্পতিবার ভোরে হাসুয়া, রামদা ও ফালা নিয়ে পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় দুই পক্ষ।

আহতদের পক্ষ থেকে সাবেক পরিচালক আলহাজ নজরুল ইসলাম নকির অভিযোগ করেন, গত বুধবার আওয়ামী লীগ নেতা আলতাফ সরকারের লোকজন তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এরপর এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় নিষেধ করলে পুনরায় সংঘর্ষ শুরু হয়। অন্যদিকে আলতাফ সরকার দাবি করেন, নকিরের লোকজন তাঁদের বাড়িঘর ভাঙচুর করেছে এবং বৃহস্পতিবার সকালে তার নাতিকে মারপিট করার কারণে নতুন করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সংঘর্ষ চলাকালে এলাকায় ফাঁকা গুলির শব্দ শোনা গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেনি। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

ইএইচ

Link copied!