ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

ডিসেম্বর ২৬, ২০২৫, ১১:২২ এএম

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় ঘন কুয়াশা কেটে যাওয়ায় দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হলে ফেরি চলাচল শুরুর সিদ্ধান্ত নেয় ঘাট কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার পর থেকে ঘন কুয়াশার দাপট বাড়তে থাকে। একপর্যায়ে নৌ-চ্যানেলের বীকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো দেখা না যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রাত ১২টা থেকে বিআইডব্লিউটিসি ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়। দীর্ঘ সময় পারাপার বন্ধ থাকায় কনকনে শীতে ঘাটের দুই প্রান্তে আটকা পড়ে শত শত পণ্যবাহী ট্রাক, বাস ও যাত্রীবাহী ছোট যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশা কমে আসায় সকাল সাড়ে ৯টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এই নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে ১২টি ফেরি নিয়োজিত রয়েছে।

ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাট এলাকায় জমে থাকা যানবাহনের সারি ধীরে ধীরে কমতে শুরু করেছে। দীর্ঘ অপেক্ষার পর গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

 

ইএইচ

Link copied!