ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেশ ও জাতির সেবায় নিবেদিত সশস্ত্র বাহিনী: বিমান বাহিনী প্রধান

আলী রেজা রাজু, আশুলিয়া (ঢাকা)

আলী রেজা রাজু, আশুলিয়া (ঢাকা)

ডিসেম্বর ২৮, ২০২৫, ০৩:১৭ পিএম

দেশ ও জাতির সেবায় নিবেদিত সশস্ত্র বাহিনী: বিমান বাহিনী প্রধান

সশস্ত্র বাহিনী দেশ ও জাতির কল্যাণে সর্বদা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। 

রোববার দুপুরে আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিমান বাহিনী প্রধান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা এবং দুর্যোগকালীন আর্তমানবতার সেবায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অনস্বীকার্য। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশি-বিদেশি বিমানের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিমান বাহিনীর সদস্যরা দিনরাত নিরলস শ্রম দিচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় যেকোনো সংকটে এই বাহিনী সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আসছে।

বিএনসিসি ক্যাডেটদের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, সুশৃঙ্খল প্রশিক্ষণ ও দেশপ্রেমের মাধ্যমে এই ক্যাডেটরাই ভবিষ্যতে দক্ষ নাগরিক হিসেবে দেশ গঠনে নেতৃত্ব দেবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তাদেরকে জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, বিএনসিসির কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী প্রধান ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং তাদের সুশৃঙ্খল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

ইএইচ

Link copied!