ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সুনামগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী নাছির চৌধুরীর মনোনয়নপত্র জমা

দিরাই প্রতিনিধি

দিরাই প্রতিনিধি

ডিসেম্বর ২৮, ২০২৫, ০৯:০৮ পিএম

সুনামগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী নাছির চৌধুরীর মনোনয়নপত্র জমা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী। 

রোববার বিকেল ৪টায় তিনি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নাছির উদ্দীন চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল এবং যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী আজমল হোসেন চৌধুরী জাবেদ। দলীয় কোন্দল ও গ্রুপিং সরিয়ে রেখে শীর্ষ নেতাদের এই উপস্থিতি তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ঐক্যের বার্তা দিয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা জমিয়তে ওলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মুক্তার হোসেন চৌধুরী এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান এবং সদস্য সচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী। মনোনয়নপত্র দাখিল শেষে নাছির উদ্দীন চৌধুরী এলাকার জনগণের কাছে দোয়া ও ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন প্রত্যাশা করেন।

ইএইচ

Link copied!