ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টাঙ্গাইল-১ আসনে বিএনপির প্রার্থী স্বপনের মনোনয়নপত্র দাখিল

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

ডিসেম্বর ২৮, ২০২৫, ০৯:৪১ পিএম

টাঙ্গাইল-১ আসনে বিএনপির প্রার্থী স্বপনের মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার বিকেল ৩টার দিকে তিনি মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. জুবায়ের হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ফকির মাহবুব আনাম স্বপনের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. রেশমা আনাম রোজী। 

এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে উপস্থিত থেকে নির্বাচনী সংহতি প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স এবং সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. লতিফ পান্না, যুবদলের সাবেক সদস্য সচিব ও প্যানেল মেয়র মেহেদী হাসান মিন্জু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন, ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আলী এবং শিল্প ও বণিক সমিতির সভাপতি মিনজুর রহমান নান্নুসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

তফসিল অনুযায়ী, আগামীকাল ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে টাঙ্গাইল-১ আসনটি পুনরুদ্ধারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির নেতা-কর্মীরা।

ইএইচ

Link copied!