ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গোপালগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সেলিমুজ্জামান

মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৩:১০ পিএম

গোপালগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সেলিমুজ্জামান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

সোমবার বেলা ১টার দিকে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার নুরু আমিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়। দীর্ঘ সময় পর এই আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী অংশগ্রহণ করায় নির্বাচনী আমেজ নতুন মাত্রা পেয়েছে।

ইএইচ

Link copied!