ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সরিষাবাড়ীতে বস্তায় আদা চাষে ব্যাপক ফলন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৫:১১ পিএম

সরিষাবাড়ীতে বস্তায় আদা চাষে ব্যাপক ফলন

জামালপুরের সরিষাবাড়ীতে ছায়াযুক্ত জমিতে বস্তায় আদা চাষ করে ব্যাপক ফলন পেয়েছেন কৃষক সোহেল রানা। আধুনিক এই পদ্ধতিতে আদা চাষের পাশাপাশি অন্যান্য সবজি আবাদ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। 

রোববার বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া এলাকায় চাষকৃত সেই আদা ও সবজির মাঠ পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ।

সরেজমিনে জানা যায়, সরিষাবাড়ী ১নং ওয়ার্ডের চরবালিয়া গ্রামের আয়নাল হকের ছেলে কৃষক সোহেল রানা। কৃষিকাজের পাশাপাশি তিনি ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনৈতিক কার্যক্রমেও যুক্ত রয়েছেন। 

তিনি তার ১ বিঘা ছায়াযুক্ত জমিতে ৫ হাজার বস্তায় আদা চাষ করেছেন, যেখানে আদার বাম্পার ফলন হয়েছে। এ ছাড়া তিনি আরও ৪ বিঘা জমিতে পেঁয়াজ, রসুন, পেঁপে, আলু, টমেটো ও শসা আবাদ করেছেন। আদা চাষে তিনি ইতিমধ্যে ব্যাপক লাভবান হয়েছেন এবং আশা করছেন অন্যান্য সবজিতেও ভালো মুনাফা অর্জন করবেন।

তার এই অভাবনীয় সাফল্য উপজেলা কৃষি অফিসের নজরে এসেছে। কৃষি কর্মকর্তারা বিভিন্ন সময় তাঁকে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করে আসছেন। এরই ধারাবাহিকতায় উপজেলা কৃষি অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা তার ফসলি মাঠ পরিদর্শন করেন।

কৃষক সোহেল রানা বলেন, “ছায়াযুক্ত জমিতে আদা চাষে আমার খরচ হয়েছে প্রায় ৩ লক্ষ টাকা। বর্তমান বাজার দরে বিক্রি করলে কমপক্ষে ৬ লক্ষ টাকার আদা বিক্রি করা সম্ভব হবে। 

এ ছাড়া ৪ বিঘা জমিতে অন্যান্য সবজির আবাদ করেছি। কৃষি অফিসের সঠিক সহযোগিতা ও দিকনির্দেশনা পেলে নিজের চাহিদা মিটিয়ে ইনশাআল্লাহ ভালো দামে এসব সবজি বাজারে বিক্রি করতে পারব।”

মাঠ পরিদর্শন শেষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, “বস্তায় আদা চাষ বর্তমানে সত্যিই অনেক লাভজনক একটি পদ্ধতি। সোহেল রানার আদা চাষে চমৎকার ফলন হয়েছে। অন্যান্য সবজি চাষের ক্ষেত্রেও কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। সফল এই কৃষকের জন্য কৃষি অফিসের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

ইএইচ

Link copied!