ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
সারজিস আলম

স্বচ্ছ নির্বাচন ও কালো টাকার প্রভাবমুক্ত আগামীর বাংলাদেশ চাই

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় প্রতিনিধি

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৭:৫৩ পিএম

স্বচ্ছ নির্বাচন ও কালো টাকার প্রভাবমুক্ত আগামীর বাংলাদেশ চাই

“আমরা একটি স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। বিগত নির্বাচনগুলোর মতো পেশিশক্তি ও কালো টাকার ব্যবহার এবং মানুষের মাঝে হানাহানি আমরা আর দেখতে চাই না,” বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলম।

সোমবার বিকেলে পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপস্থিত সংবাদকর্মীদের তিনি এসব কথা বলেন।

সারজিস আলম আরও বলেন, “অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। আজ যে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে, তা সম্ভব হয়েছে ২০২৪-এর অভ্যুত্থানে ছাত্র-জনতার অগণিত আত্মত্যাগ, রক্ত এবং অনেকের পঙ্গুত্ব বরণের বিনিময়ে। এই অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই।”

মনোনয়নপত্র দাখিলের সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, সেক্রেটারি দেলোয়ার হোসেন এবং এনসিপির জেলা আহ্বায়ক এবিএম জুলফিকার আলম নয়নসহ জামায়াত ও এনসিপির স্থানীয় নেতা-কর্মীরা।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পঞ্চগড়-১ ও ২ আসনে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে সোমবার বিকেল ৫টা পর্যন্ত পঞ্চগড়-১ আসনে ৮ জন এবং পঞ্চগড়-২ আসনে ১১ জনসহ মোট ১৯ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন যারা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নওশাদ জমির, ১১ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সারজিস আলম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মনোনীত আল রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টি মনোনীত ফেরদৌস আলম, বাংলাদেশ জাসদ (আম্বিয়া-নাজমুল) মনোনীত নাজমুল হক প্রধান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট মনোনীত সিরাজুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত আব্দুল ওয়াদুদ বাদশা এবং গণঅধিকার পরিষদ মনোনীত মাহাফুজার রহমান।

পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন যারা

বিএনপি মনোনীত ফরহাদ হোসেন আজাদ, জামায়াতে ইসলামী মনোনীত সফিউল আলম (সফিউল্লাহ সুফি), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. কামরুল হাসান প্রধান, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মনোনীত আল রাশেদ প্রধান, জাতীয় পার্টি মনোনীত লুৎফর রহমান রিপন, বাংলাদেশ জাসদ (আম্বিয়া-নাজমুল) মনোনীত এমরান আল আমিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত আশরাফুল আলম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত রেজাউল ইসলাম, বাংলাদেশের সুপ্রিম পার্টি মনোনীত মো. দেলোয়ার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাহমুদ হোসেন সুমন ও রহিমুল ইসলাম বুলবুল।

ইএইচ

Link copied!