ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মুকসুদপুরে মরা গরুর পঁচা মাংস বিক্রি: ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড

মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

ডিসেম্বর ৩১, ২০২৫, ০৩:৪৩ পিএম

মুকসুদপুরে মরা গরুর পঁচা মাংস বিক্রি: ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড

গোপালগঞ্জের মুকসুদপুরে মরা গরুর পঁচা মাংস বিক্রির দায়ে কাজী ইমরান নামে এক মাংস ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ৪৩ বছর বয়সী কাজী ইমরান উপজেলার আদমপুর গ্রামের আ. রাজ্জাক কাজীর ছেলে।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলা সদর বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজী ইমরান তার দোকানে মরা গরুর পঁচা মাংস বিক্রির জন্য আনলে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। পরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযোগের সত্যতা পান।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

ইএইচ

Link copied!