ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মধুপুরে যানজট নিরসনে পরিবহন সংশ্লিষ্টদের সাথে প্রশাসনের মতবিনিময়

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

ডিসেম্বর ৩১, ২০২৫, ০৬:০৭ পিএম

মধুপুরে যানজট নিরসনে পরিবহন সংশ্লিষ্টদের সাথে প্রশাসনের মতবিনিময়

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও অটোরিকশার লাইন মাস্টার এবং পরিবহন নেতাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল সাড়ে এগারোটার সময় পৌরসভা মিলনায়তনে উপজেলা প্রশাসন, পৌর প্রশাসক এবং আইন-শৃঙ্খলা কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন।

সভায় মধুপুর বাসস্ট্যান্ডের ওপর দিয়ে প্রবাহিত বিভিন্ন রোডের যানবাহনের বিশৃঙ্খল চলাচল এবং যত্রতত্র পার্কিং নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসন ও স্থানীয় নাগরিক প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়, স্ট্যান্ডের মোড়ে বাস ও সিএনজি থামিয়ে যাত্রী ওঠানো-নামানোর ফলে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, যা সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি তৈরি করছে।

মতবিনিময় সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বাসস্ট্যান্ডের মূল পয়েন্টে কোনো বাস, ট্রাক বা সিএনজি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না এবং যত্রতত্র পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মধুপুর-ঢাকা, মধুপুর-ময়মনসিংহ ও মধুপুর-জামালপুর রোডের লাইন মাস্টারদের নিশ্চিত করতে হবে যেন তাঁদের যানবাহন নির্ধারিত সীমার বাইরে না দাঁড়ায়। এছাড়া ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে নির্দিষ্ট শৃঙ্খলা মেনে চলা এবং যানজট কমাতে রাস্তার পাশের অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করার কঠোর নির্দেশ দেওয়া হয়।

সভায় উপস্থিত বাস মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, বণিক সমিতি এবং অটোরিকশা সমিতির নেতারা প্রশাসনের এসব সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেন এবং যানজট নিরসনে সহযোগিতার আশ্বাস দেন। তবে তাঁরা স্ট্যান্ডের জায়গা স্বল্পতার কথা উল্লেখ করে স্থায়ী টার্মিনাল সংস্কারের দাবি জানান।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল, ট্রাফিক সার্জেন্ট সাজ্জাদ হোসেন, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা এবং পৌরসভার প্রতিনিধিবৃন্দ। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ, প্রগতির আলোর সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরা, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংবাদিক নাজিবুল বাশার, এসএম শহীদ ও জাহিদুল কবির প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সতর্কবার্তা দিয়ে বলেন, "প্রাথমিক আলোচনার পর যদি পরিস্থিতির উন্নতি না হয়, তবে জনস্বার্থে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।"

 

ইএইচ

Link copied!