ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সন্দ্বীপে গণভোট সংক্রান্ত লিফলেট বিতরণ

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ

জানুয়ারি ১, ২০২৬, ০৬:১৪ পিএম

সন্দ্বীপে গণভোট সংক্রান্ত লিফলেট বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) সংসদীয় আসনে গণভোট সংক্রান্ত প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। 

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মংচিংনু মারমার উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবনার গণভোট (হ্যাঁ/না) বিষয়ে প্রণীত লিফলেট জনসাধারণের মধ্যে বিতরণ ও প্রচার করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গণভোট সংক্রান্ত এ প্রচারণা কার্যক্রম নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বমুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!