ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

চবি ভর্তি পরীক্ষার্থীদের জন্য কর্ণফুলী স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের ফ্রি বাস সেবা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

জানুয়ারি ৩, ২০২৬, ০৩:৫৩ পিএম

চবি ভর্তি পরীক্ষার্থীদের জন্য কর্ণফুলী স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের ফ্রি বাস সেবা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা কর্ণফুলী উপজেলার পরীক্ষার্থীদের জন্য সপ্তমবারের মতো চালু হলো ‘ফ্রি বাস সার্ভিস’। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্ণফুলী উপজেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

২০১৯ সাল থেকে সংগঠনের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর চবি ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিনে ১১৭ জন পরীক্ষার্থী এই ফ্রি বাস সেবার মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করেন। চট্টগ্রামের মইজ্জারটেক থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত পরীক্ষার্থীদের নিরাপদ ও সময়মতো পৌঁছানো নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সংগঠনের সভাপতি মোহাম্মদ ওয়াসিম আকরামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি অ্যালামনাই সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সালেহ জুহুর। সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন সাইমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যালামনাই পরিষদের সমন্বয়ক ও উপদেষ্টা কামরুল ইসলাম পাভেল এবং সাবেক শিক্ষার্থী মোহাম্মদ সাইফুদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি জাবেদ হোসেন ইমন, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ জাবেদ, সদস্য সাকিবুর মাহি, ফোরকান, জিয়াউর রহমান, সাকলাইন ও নাইমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ফ্রি বাস সার্ভিসের সুবিধা পেয়ে ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি দেখা গেছে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন 'এ', 'বি' ও 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার দিনগুলোতেও পরীক্ষার্থীদের জন্য এই ফ্রি বাস সার্ভিস কার্যক্রম অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!