ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খোকন দাসের খুনিদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে: মিয়া নুরুদ্দিন অপু

ডামুড্যা প্রতিনিধি

ডামুড্যা প্রতিনিধি

জানুয়ারি ৪, ২০২৬, ০২:৩৫ পিএম

খোকন দাসের খুনিদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে: মিয়া নুরুদ্দিন অপু

শরীয়তপুরের ডামুড্যায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে (৫০) নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও বিচার দাবি করেছেন শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। 

তিনি সাফ জানিয়েছেন, এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

রোববার সকালে ডামুড্যা উপজেলায় নিহত ব্যবসায়ীর বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

খোকন চন্দ্র দাসকে ছুরিকাঘাতের পর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার ঘটনাটিকে ‘চরম অমানবিক’ বলে অভিহিত করেন তিনি।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, "খোকন দাস একজন গ্রাম চিকিৎসক হিসেবে আমৃত্যু মানুষের সেবা করেছেন। তাকে যে কায়দায় হত্যা করা হয়েছে, তা কোনো সুস্থ সমাজ মেনে নিতে পারে না। বিএনপি পরিবার সর্বদাই এই শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে। আমরা প্রশাসনের কাছে এই খুনের সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।"

পরিদর্শনকালে তিনি নিহতের স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন। 

এ সময় তার সঙ্গে উপস্থিত থাকা অন্যান্য ব্যক্তিবর্গ হলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, স্কুল শিক্ষক এনামুল হক, যুবদল নেতা জিল্লু রহমান সৈকত, ইউপি সদস্য ইব্রাহিম মাদবর এবং স্বপন গোলদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!