ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ধনবাড়ীতে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নারী নিহত

সৈয়দ সাজন আহমেদ রাজু, ধনবাড়ী

সৈয়দ সাজন আহমেদ রাজু, ধনবাড়ী

জানুয়ারি ৪, ২০২৬, ০৫:৩৪ পিএম

ধনবাড়ীতে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নারী নিহত

টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহনের বাসের সরাসরি সংঘর্ষে এক নারী নিহত ও একজন আহত হয়েছেন। 

রোববার দুপুর ২টায় ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের চারাভাঙ্গা ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চারাভাঙ্গা ব্রিজে মোটরসাইকেল ও রাজিব পরিবহনের বাসের সরাসরি সংঘর্ষে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয় এবং মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা একজনের মরদেহ ও অপর একজনকে জীবিত উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সংবাদ পেয়ে দ্রুত ধনবাড়ী থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়।

নিহত মোছা. নাসিমা আক্তার (২০) বান্দরবান জেলার আলীকদম থানার ২ নং আলিমুদ্দিন পাড়া ওয়ার্ডের মৃত ইউসুফ আলীর মেয়ে। গুরুতর আহত মোটরসাইকেল চালক মো. জাকিরুল ইসলাম (২৭) জামালপুর জেলার সরিষাবাড়ী থানার ফুলবাড়িয়া গ্রামের মো. শুক্কুর আলীর ছেলে।

স্থানীয় এলাকাবাসীর দাবি, ব্রিজটির দুই পাশে পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী থাকলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। এ ব্যাপারে ধনবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

ইএইচ

Link copied!