ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কর্ণফুলী নদীতে জাহাজ থেকে মাছ খালাসের সময় শ্রমিক নিখোঁজ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

জানুয়ারি ৪, ২০২৬, ১১:০২ পিএম

কর্ণফুলী নদীতে জাহাজ থেকে মাছ খালাসের সময় শ্রমিক নিখোঁজ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজ থেকে মাছ খালাসের সময় নদীতে পড়ে জিসান (১৮) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

রোববার বিকেলে কর্ণফুলী উপজেলার ইছানগর সী রিসোর্স জেটিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জিসান চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের মেডিকেল রোড এলাকার বাসিন্দা মুহাম্মদ হেলালের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রিসোর্স গ্রুপের মালিকানাধীন ফিশিং জাহাজ ‘এফবি এগ্রো ফুড-৪’ থেকে টেন্ডারের মাধ্যমে মাছ ক্রয় করে মনির এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। জাহাজ থেকে সাম্পানে মাছ নামানোর সময় মই ব্যবহার করতে গিয়ে জিসান ও সাদ্দাম নামে অপর এক শ্রমিক পা পিছলে নদীতে পড়ে যান। এ সময় স্থানীয়দের সহায়তায় সাদ্দামকে উদ্ধার করা সম্ভব হলেও জিসান নদীর স্রোতে তলিয়ে যান।

খবর পেয়ে নৌ পুলিশ এবং কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মাহমুদুল হক সুমন জানান, মাছ খালাসের সময় অসাবধানতাবশত এক শ্রমিক নদীতে পড়ে নিখোঁজ হন।

সদরঘাট নৌ থানার উপপরিদর্শক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

নিখোঁজ জিসানের স্বজনরা জানান, কাজের সময় জাহাজের সিঁড়ি থেকে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন। তার পরিবার বর্তমানে চরম উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছে।

ইএইচ

Link copied!