ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কর্ণফুলীতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

জানুয়ারি ৫, ২০২৬, ০৫:০২ পিএম

কর্ণফুলীতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগে একটি গ্যাস বিক্রয় ও বিতরণ কেন্দ্রকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার কর্ণফুলী উপজেলার চরফরিদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন। 

অভিযানে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় ‘মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ’-কে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিন একই সঙ্গে ফকিন্নিরহাট, কলেজ বাজার, শৈন্যেরটেক ও মজ্জ্যারটেক এলাকার বিভিন্ন গ্যাস বিক্রয় ও বিতরণ কেন্দ্রে তদারকি চালানো হয়। অভিযানের সময় কর্ণফুলী উপজেলার সব গ্যাস বিক্রেতাকে সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস বিক্রি না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযানে তদারককারী কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় বাজার কমিটির প্রতিনিধিরা ছিলেন,।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। 

তিনি আরও জানান যে, এই অভিযানে ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি নিজে উপস্থিত ছিলেন, এবং কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।

ইএইচ

Link copied!