ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কর্ণফুলীতে জলাতঙ্ক প্রতিরোধে কুকুরকে টিকাদান

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

জানুয়ারি ৫, ২০২৬, ০৬:০৭ পিএম

কর্ণফুলীতে জলাতঙ্ক প্রতিরোধে কুকুরকে টিকাদান

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জলাতঙ্ক রোগ প্রতিরোধে কুকুরের বিনামূল্যে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। 

সোমবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। পাঁচ দিনব্যাপী এই কার্যক্রমে উপজেলার সকল কুকুরকে সম্পূর্ণ বিনামূল্যে টিকা প্রদান করা হবে।

উপজেলা প্রাণিসম্পদ বিভাগের প্রত্যক্ষ সহযোগিতায় এবং স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে মাঠপর্যায়ে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। আজ টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বিভাগের সহকারী পরিচালক ডা. আব্দুল কাদের। 

এ সময় তিনি মাঠপর্যায়ের কাজের অগ্রগতি দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরিদর্শনকালে তাঁর সাথে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা এবং মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. তাসিন মোস্তফা। তাঁরা মাঠপর্যায়ে উপস্থিত থেকে তদারকি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, কুকুর ও বিড়ালসহ বিভিন্ন প্রাণীর কামড়ে মানুষের মধ্যে প্রাণঘাতী জলাতঙ্ক রোগ ছড়াতে পারে। কুকুরকে নিয়মিত টিকা প্রদান করা হলে মানুষের মধ্যে এই রোগের সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়। সেই কারণে জলাতঙ্ক নির্মূলে কুকুরের টিকাদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্ণফুলী উপজেলার বাসিন্দাদের আগামী পাঁচ দিন নিজ নিজ বাড়ি ও এলাকার কুকুরকে টিকা প্রদানে টিকাদান টিমকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। সকলের সম্মিলিত অংশগ্রহণে কর্ণফুলীকে সুস্থ ও জলাতঙ্কমুক্ত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

ইএইচ

Link copied!