ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজস্থলীতে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, জরিমানা ৪ লাখ

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

জানুয়ারি ৬, ২০২৬, ০৪:০৮ পিএম

রাজস্থলীতে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, জরিমানা ৪ লাখ

রাঙামাটির রাজস্থলীতে দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা করল প্রশাসন। এ সময় ইটভাটা দুটির মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

রাজস্থলী উপজেলা প্রশাসন ও রাঙামাটি জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার কঙ্খন প্রভার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুমিনুল ইসলাম, রাজস্থলী থানা পুলিশ ও রাজস্থলী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা। উপজেলার কলেজ পাড়া এলাকায় ও খ্রোমং পাড়ায় পৃথক অভিযান চালিয়ে দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা ও জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনার অপরাধে মঙ্গলবার উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কলেজ পাড়া এলাকার কে বি ডব্লিউ ব্রিকস ও একই ইউনিয়নের বিআরবি ব্রিকস নামক ইটভাটা দুটির কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ইটভাটা দুটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। 

এ সময় কেবিডব্লিউ ব্রিকসের মালিককে দুই লক্ষ টাকা এবং বি আর বি ব্রিকস এর মালিককে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।

রাঙামাটি জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুমিনুল ইসলাম বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ইটভাটা দুটি বন্ধ ঘোষণার পাশাপাশি তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়।’

ম্যাজিস্ট্রেট বলেন, ‘আইনের ব্যত্যয় ঘটিয়ে নিষিদ্ধ স্থানে ইটভাটা দুটির কার্যক্রম পরিচালিত হচ্ছিল। যে কারণে ইটভাটা দুটির কিলন ভেঙে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে অগ্নি নির্বাপন করে ভাটা দুটি বন্ধ ঘোষণা করা হয়। এ সময় ইটভাটার চুল্লি পোড়ানোর জন্য তৈরিকৃত ইট ফায়ার সার্ভিসের সাহায্যে ধ্বংস করা হয়। বন্ধ ঘোষণার পাশাপাশি ইটভাটা দুটিকে ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।’

ইএইচ

Link copied!