জামালপুর প্রতিনিধি
জানুয়ারি ৬, ২০২৬, ০৫:২৯ পিএম
জামালপুরের মাদারগঞ্জ শতদল বহুমুখী সমবায় সমিতির ৩৬ জন সদস্যের মাঝে জমির দলিল হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা সমবায় কার্যালয়ে এই দলিল হস্তান্তর করা হয়।
জামালপুর পৌরসভা চন্দ্রা মৌজার দাতা আহমদ মুসা শতদল ব্যবস্থাপনা পরিচালক, শতদলের সদস্য গ্রহীতা ময়না বিএসসি, আশরাফুল বিএসসি, এবাদুল মাস্টার ও নাজমুল হক গংদের ২০ শতাংশ জমির দলিল বুঝিয়ে দেন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। এই জমির মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা।
হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, জেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা মো. আব্দুল হান্নান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক মোহাম্মদ আতিকুর রহমান, বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।
শতদল সমবায় সমিতির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের সমিতির যে সকল সদস্য বা গ্রাহক রয়েছে তাদেরকে জমির দলিলের মাধ্যমে প্রতিনিয়ত টাকা পরিশোধ করা হচ্ছে। অনুকূল পরিবেশ হলে সদস্যদের আমানত দ্রুত পরিশোধ করা সম্ভব হবে।
ইএইচ