ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কালিয়াকৈরে চন্দ্রা ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

জানুয়ারি ৬, ২০২৬, ০৫:৩৬ পিএম

কালিয়াকৈরে চন্দ্রা ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফ্লাইওভারের ওপর মঙ্গলবার বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৬৫)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার কোনাহা নাগবাড়ি গ্রামের মরহুম মো. আলীর পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইলগামী একটি মোটরসাইকেল দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চন্দ্রা ফ্লাইওভারের ওয়ালের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে নাওজোড় হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে। 

নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি সাওগাঁত হোসেন জানান, ফ্লাইওভারের ওয়ালে ধাক্কা লেগে আরোহী নজরুল ইসলাম গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তবে নিহতের মরদেহ কে বা কোথায় নিয়ে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!