ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ ও নিয়মবহির্ভূত ওষুধ রাখায় ১১টি ফার্মেসিকে জরিমানা

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল)

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল)

জানুয়ারি ৬, ২০২৬, ০৫:৫০ পিএম

ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ ও নিয়মবহির্ভূত ওষুধ রাখায় ১১টি ফার্মেসিকে জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ ও নিয়মবহির্ভূত ওষুধ রাখায় ১১টি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার বিকেলে পৌর শহরে এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।

এ সময় প্রত্যেকটি ফার্মেসিকে ২০ হাজার করে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা ওষুধ তত্ত্বাবধায়ক আবু জাফরসহ ভূঞাপুর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন বলেন, “আমাদের নিয়মিত অভিযান হিসেবে আজকে এই অভিযান পরিচালনা করা হয়েছে। 

অভিযানে মেয়াদোত্তীর্ণ ও নিয়মবহির্ভূত ওষুধ রাখায় ১১টি ফার্মেসিকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

ইএইচ

Link copied!